২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আলোকিত জীবননগর’

২৪ মার্চ ২০২৬, ০৫:২০ PM
২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আলোকিত জীবননগর’

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘আলোকিত জীবননগর’ © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত জীবননগর’। উপজেলা অডিটোরিয়ামে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এই আয়োজনে ২৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।

আলোকিত জীবননগরের সংগঠক ও সাংবাদিক ইমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, একই কলেজের সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম ও সরকারি অধ্যাপক মো. খাইরুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচারক আব্দুল আল মাবুদ (শিহাব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী কৌশিক আহমেদ জনি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন, আলোকচিত্রী নেছার উদ্দিন টুটুল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব এলাহী এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আরিফ বিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে  কাজ করে যাচ্ছে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি ন…
  • ০২ নভেম্বর ২০২৬
এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ আজ, দায়িত্বে দুই নাজমুল
  • ০২ নভেম্বর ২০২৬
আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ…
  • ০২ নভেম্বর ২০২৬
২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬