সাগরে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, আড়াই লাখ টাকায় বিক্রি

০৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ PM
২০০ কেজির বোল মাছ

২০০ কেজির বোল মাছ © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন পশ্চিম সাগরে জালে আটকা পড়েছে প্রায় ২০০ কেজির একটি বড় আকারের ‘বোল মাছ’। মাছটি স্থানীয় ব্যবসায়ীরা কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন এবং তা বাজারে কেটে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে তোলা হয়। পরে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। 

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ আটকা পড়ে। পরে ট্রলারটি মাছটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে টেকনাফে ফিরে আসে।

তিনি বলেন, আমি এবং জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।

তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।

সিরাজুল ইসলাম জানান, এর আগেও গত বছরের রমজান মাসে একই ধরনের বড় আকারের বোল মাছ তারা বিক্রি করেছিলেন।

ট্রলারের মালিক মো. রাসেল জানান, তার ট্রলারটি ৩ মার্চ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। পরে সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘিরা জালে একটি বড় আকৃতির বোল মাছ ধরা পড়ে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়। প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় কেনেন তারা।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬