টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ AM
হুজাইফা

হুজাইফা © সংগৃহীত

দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে মারা গেছে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার মা সাবেকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলি সরাসরি এসে পড়ে হুজাইফার শরীরে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফের হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সরাসরি রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি বিকেলে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) ভর্তি করা হয়।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শিশু হুজাইফার মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬