কক্সবাজারে সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ AM
মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী-মিটাপানি এলাকার সমুদ্র সৈকত

মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী-মিটাপানি এলাকার সমুদ্র সৈকত © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী-মিটাপানি এলাকার সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

জানা গেছে, সকালে জোয়ারের সময় উত্তর লম্বরী সৈকতের বালুচরে মরদেহ দুটি আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। উদ্ধারকৃত তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট ছিল। তবে তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় পানিতে ভেসে থাকায় পোশাক খুলে যেতে পারে।

মরদেহ দুটির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তিনি জানান, ‘মরদেহ দুটি দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশের সময় সমুদ্রপথে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে মৃত্যুর রহস্য জানান চেষ্টা চলছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬