সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৩ AM
বাংলাদেশ-ভারত সীমান্ত

বাংলাদেশ-ভারত সীমান্ত © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া এক বাংলাদেশি নারী ও তার চার বছরের শিশুকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। ফেরতপ্রাপ্ত নারীর নাম মোসা. সুমাইয়া আক্তার। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার নাটকঘরলেন এলাকার মো. মনসুর আলীর মেয়ে।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার রাতে সুমাইয়া তার চার বছরের শিশুকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফরিদপুর বিওপি সীমান্ত পিলার ৩১/১ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় উপস্থিত হন।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬