সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ PM
উদ্ধারকৃত ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি

উদ্ধারকৃত ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে অবৈধ ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করে।

বিজিবি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬