টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ PM
 ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স © টিডিসি ফটো

টেকনাফে সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফার শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের পরামর্শ দেন। 

হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, শিশুটির অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে হলেও অধিকতর বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন মনে করছে গঠিত মেডিকেল বোর্ড।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এই শিশুটি গত রবিবার সকালে নিজ বাড়িতে মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত হয়। হুজাইফার চাচা শওকত আলীর দেওয়া তথ্যমতে, সেদিন সকালে বাড়িতে নাস্তা খাওয়ার পর পানি আনতে গিয়ে হুজাইফা গুলিবিদ্ধ হয়। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ওইদিন বিকাল ৪টায় তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরে রাতে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইনে জমাট বাঁধা রক্ত অপসারণ করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের সময় শিশুটির মাথার খুলির একটি অংশ আলাদা করে বর্তমানে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার থেকে আইসিইউতে  লড়াই করা হুজাইফাকে নিয়ে উদ্বেগের পর চিকিৎসকদের আশ্বাসে পরিবার কিছুটা স্বস্তি পেলেও বিশেষজ্ঞ নিউরো সার্জারির প্রয়োজনে তাকে এখন ঢাকায় আনা হচ্ছে। শিশুটির জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950