দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

০২ জানুয়ারি ২০২৬, ১১:০৯ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ AM
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯ টা ৫০ মিনিট থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিট থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে য়াওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সামরিকভাবে বন্ধ রাখা হয়েছিল। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

প্রায় দীর্ঘ ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় মালবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহনের চালক-সহকারী এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9