১২ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ AM
দৌলতদিয়া ও পাটুরিয়ায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল

দৌলতদিয়া ও পাটুরিয়ায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল © টিডিসি ফটো

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নামার আগেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে নিরাপত্তাজনিত কারণে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ( বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে ঘনত্ব আরও বেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে কুয়াশা এতটাই তীব্র হয় যে, নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

এদিকে ব্যস্ততম এ নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনেরযানবাহন আটকা পড়ে আছে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

কুয়াশার ঘনত্ব কমে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950