ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ AM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ AM
ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ © ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তাই প্রধান বিবেচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬