আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে রাজধানীতে ব্যবসায়ীদের বিক্ষোভ 

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
 কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ 

কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ  © সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি কাওরানবাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা।

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কাওরানবাজারে দখলবাজি করেছিল, তারা আবারও একইভাবে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি বিএনপিতে হেয় প্রতিপন্ন করতে দলের কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

তারা আরও বলেন, কাওরানবাজারে ৫ আগস্টের পর আওয়ামী চাঁদাবাজরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীদের ইন্ধনে তারা আবারও দখলবাজি করার অপচেষ্টা করছে।  

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬