ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ AM
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ © টিডিসি ফটো

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ফেরি যানবাহনসহ আটকে রয়েছে। এতে করে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব কমে এসে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তবে কখন নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রীদের বিকল্প হিসেবে ঝুঁকিপূর্ণভাবে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পারাপারের চেষ্টা করতে দেখা গেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল পুনরায় শুরু না হওয়া পর্যন্ত নদী পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ( বাণিজ্য) মোঃ সালাউদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে আজ রাত ৯:৩০ টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক করা হবে। এবং বর্তমানে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৭ টি ফেরী যানবাহন নিয়ে পাড়ে আটকে আছে বলেও জানান তিনি।

ট্যাগ: রাজবাড়ী
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950