রাজবাড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে জরিমানা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ PM
জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে

জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে © টিডিসি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার দুপুরে উপজেলার আমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। 

অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনটি মামলা করা হয়। এ সময় হাসান মোল্লা, রাসেল শেখ ও তৌহিদ বিশ্বাসকে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন, ২০১০-এর ৭(ক) ধারা ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় দণ্ডিত হন। কেউ নিজের ইচ্ছামত যত্রতত্র মাটি কাটতে পারবে না। মাটি কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে অন্যথায় আইনের আওতায় আনা হবে।

পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬