রাজবাড়ীতে তুলার ফ্যাক্টারিতে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতির দাবি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ PM
আগুনে পুড়ছে যাওয়া তুলার ফ্যাক্টরি

আগুনে পুড়ছে যাওয়া তুলার ফ্যাক্টরি © টিডিসি

রাজবাড়ী সদর উপজেলার নুরপুর এলাকায় একটি তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে লাগা এই আগুনে তুলা, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফ্যাক্টরির মালিক।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ২টায় সদর উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকার ‘মেসার্স এন কে এন্টার প্রাইজ’ নামের তুলার ফ্যাক্টারিতে এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ফ্যাক্টারির মালিক মো. ইমরান হোসেন কাজল।

মো. ইমরান হোসেন কাজল বলেন, ‘গার্মেন্টসের ওয়েস্টেজ রিসাইকল করে তুলা তৈরি করতাম। রাত ২টার দিকে এখানে আগুনের সূত্রপাত ঘটে। আমি বাসায় ছিলাম, স্থানীয় কিছু লোক আমাকে ডাকে এবং বলে তাড়াতাড়ি আসেন আগুন লেগেছে কারখানায়। এসে দেখি চারপাশে আগুন। তারপর ফায়ারসার্ভিসে কল করি। তাদের ২টি ইউনিট এসে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে ফ্যাক্টারির চারপাশে আগুন দেখেছি এটা এক পাশ থেকে ধরে নাই চারপাশ থেকে আগুন দেওয়া হয়েছে। যদি বিদ্যুৎ থেকে লাগত, তাহলে এক পাশে ধরত। আমি এলাকার ছেলে, আমার সঙ্গে কারও কোনো ঝামেলা নেই, এটা প্রতি হিংসার কারণে করা হয়েছে। এখানে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার তুলা ও কাঁচামাল ছিল। যা সব পুড়ে গেছে। এ ছাড়া যে মেশিন রয়েছে তার দাম প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। সব মিলে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

স্থানীয় মিজু শেখ বলেন, ‘রাতে শুনতে পায় তুলার ফ্যাক্টারিতে আগুন লেগেছে। এসে দেখি দাও দাও করে জ্বলছে। প্রথমে স্থানীয়রা মিলে আগুন নেভাতে চেষ্টা করি। তারপর ফায়ার সার্ভিসকে কল করা হয়। তারা এসে আগুন নেভায়।’

ফঢাক্টারির কর্মচারী মোরসালিন আলী বলে, ‘আমরা প্রায় ১০ থেকে ১৫ জন কাজ করতাম এখানে। এখন আমরা কি করে খাব। এখানের সব পুড়ে গেছে। মালিকের তো ক্ষতি হলো, আমাদেরও অনেক ক্ষতি হয়ে গেল।’ 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, ‘রাত ২টা ১১ মিনিটে খবর পেয়ে ঘটনা স্থানে যাই। গিয়ে দেখি ফ্যাক্টারির চারপাশে আগুন। আমাদের ২টি ইউনিট কাজ করে সেখানে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬