কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ PM
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস © সংগৃহীত

কক্সবাজারে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে শহরে বাস টার্মিনাল-সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারে এ দুর্ঘটনা ঘটে। 

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় ও পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ারসার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬