রাজধানীর উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ PM
উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। অছিম পরিবহনের মিরপুরগামী ওই বাসে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো নিশ্চিত নয়।

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সাড়ে আটটার দিকে উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বাসে আগুন লাগার সময় যাত্রীদের মধ্যে কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেখে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আশপাশের যানবাহনের চলাচলও প্রভাবিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬