আনোয়ারায় নিখোঁজ বৃদ্ধের সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ PM
আবু সৈয়দ

আবু সৈয়দ © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবু সৈয়দ (৬৮) নামের এক বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মালেকুজ্জামানের ছেলে। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়ছে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ৯ ডিসেম্বর দুপুর প্রায় ১২টার দিকে আবু সৈয়দ আনোয়ারা থানাধীন কেজি ভবন এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি।

নিখোঁজ ব্যক্তির স্ত্রী ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে বিষয়টি জানান। তিনি বলেন, ‘তিন দিন ধরে স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি। খুব চিন্তায় আছি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জুনায়েত চৌধুরী বলেন, ‘নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।’

কেউ তার সন্ধান পেলে ০১৮২৮৮৩৩০২৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনেরা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬