বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ কর্মকর্তা নাঈম মাদারীপুর থেকে উদ্ধার

১১ নভেম্বর ২০২৫, ১১:১৩ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ PM
ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান

ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান © সংগৃহীত

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমানকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নিখোঁজ নাঈমকে মাদারীপুরে পাওয়া গেছে। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, মাদারীপুরে এনডিসি ও জেলা প্রশাসনকে। ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে এবং যারা খবরটি শেয়ার দিয়ে এই উদ্ধার কাজে সহযোগিতা করেছিলেন সকলকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাগণকে। বিশেষ করে মেহেদী হাসান দিপুসহ ১৯ ব্যাচের সকল সহকর্মীকে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিস করেন তিনি কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায় নি। অফিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে উপস্থিত হন এবং কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬