মিরসরাইয়ে নিখোঁজের দুই দিন পর জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার

বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়

বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের দুই দিন পর জিয়াউর রহমান (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় বসবাস করছিলেন এবং পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে ভাসমান মানুষের লাশ দেখতে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

পরিবার জানায়, মৃগী রোগে আক্রান্ত জিয়া গত ১১ নভেম্বর সকালে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। পুলিশ জানায়, সেদিন (১১ নভেম্বর) সকালে ও রাতে তাকে ওই পুকুরপাড়ে লাকড়ি তুলতে স্থানীয়রা দেখেছেন।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে জিয়া পুকুরে পড়ে মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9