বিয়ের ১৯ দিনের মাথায় নববধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি খুন

১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ PM
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—যৌতুকের জন্য নির্যাতনের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নববধূর নাম জান্নাতুল ফেরদৌস (২১)। তিনি উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পাইরাং এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার বলছে, মাত্র ১৯ দিন আগে ২৩ অক্টোবর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে খালাইচ্ছার দোকান এলাকার মোস্তাক আহমদের ছেলে সাহাব উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ও স্বামীর পরিবার। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে দফায় দফায় নির্যাতন করতেন স্বামী ও তার পরিবার। এই নির্যাতন সইতে না পেরে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নববধূ জান্নাতুল।

পরিবারের সদস্যরা জানান, শাহাব উদ্দিনের এটি দ্বিতীয় বিয়ে। তিরি আগের বিয়ের কথা গোপন রেখে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন। জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার রাতে স্বামীর মোবাইলে প্রথম স্ত্রীর সঙ্গে স্বামীর ছবি দেখতে পান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহাব উদ্দিন তাকে বালিশ চাপা ও গলা টিপে হত্যা করেন বলে দাবি করে পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্বামী বর্তমানে পলাতক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটি আত্মহত্যা, খুন নয়। তবে নিহতের পরিবার বলছে, খুন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9