সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

০৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ AM
নিহত বিএনপি নেতা মো. ইউনুছ

নিহত বিএনপি নেতা মো. ইউনুছ © ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকায় সেতুর নিচ থেকে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে রঙিখালী এইচ কে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি সেতুর নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বিএনপি নেতা মো. ইউনুছ (৪৫) তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। তার পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছ নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহের খবর পান তারা।

আরও পড়ুন: ঢাবিতে বৃদ্ধ তাড়ানোর ভিডিও ভাইরাল, ডাকসু নেতাদের দাবি— ‘তিনি মাদক ব্যবসায়ী’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘সেতুর নিচে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬