নির্বাচনি সভা শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় ৩ বিএনপি কর্মীর মৃত্যু

০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৯ AM
দূর্ঘটনা স্থানে

দূর্ঘটনা স্থানে © সংগৃহীত

বাগেরহাটের রামপালে বাসের ধাক্কা ও ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সভা শেষে ফেরার পথে নিজ দলের ৩ কর্মীর মৃত্যুতে নিহতদের পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন তারা আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন।

একটি দলীয় সভা থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬