টঙ্গী ফ্লাইওভারের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ

০৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের বিপরীত পাশে সড়কের ধারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ‘৯৯৯-এ ফোন কল পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত এক যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। তার শরীরে আঘাতের চিহ্ন ও রক্ত লেগে ছিল।’
 
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।’
 
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
 
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬