হদিস মিলছে না বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানের

১০ নভেম্বর ২০২৫, ১২:২৭ PM
নাঈম রহমান

নাঈম রহমান © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানের হদিস মিলছে না। রবিবার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় তার নিখোঁজের বিষয়টি জানান।

আরিফ হোসেন খান বলেন, ‘গতকাল তিনি অফিসে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে নিখোঁজ হন। দুপুর ১২:৫৩ মিনিটে তিনি তার ব্যাচের এক সহকর্মীকে শেষ মেসেজ পাঠিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই চাপের মধ্যে ছিলেন। আমরা সবাই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

ব্যাংক কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি নাঈম রহমানকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, তবে বাংলাদেশ ব্যাংকের যে কোনো কর্মকর্তার সঙ্গে অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তার পরিবার জানিয়েছে, ‘নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় নিজ বাসা উত্তর পীরেরবাগ থেকে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল শাখায় যাওয়ার পর থেকে আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নাঈম রহমানের বয়স ৩১ বছর। গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। নিখোঁজের সময় তিনি কার্থী রঙের প্যান্ট এবং সবুজ–কালো রঙের পার পরেছিলেন।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬