নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: এ্যানি

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ PM
বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশ বদলে গেছে, এখন ঘরে বসেই নারীরা আয় করতে পারছেন। আগামীতে ক্ষমতায় এলে এই সুযোগ আরও সম্প্রসারিত করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেছেন, ‘ক্ষমতায় গেলে বিএনপি দেশে বেকার ভাতা চালু করবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। বিএনপি সরকার গঠনের পর দেশে কোনো বেকার মানুষ থাকবে না।’

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালখনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের নেতা হয়ে উঠেছিলেন। সে কারণেই বিএনপি গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জিয়া সরকারের আমলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে সংকুচিত হলে বেগম খালেদা জিয়া তা পুনরায় বিস্তৃত করেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে এ্যানি বলেন, ‘তিনি একদিনে আপসহীন নেত্রী হননি। দীর্ঘ সময় ধরে হামলা-মামলা, নির্যাতন ও কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তবে তার অস্তিত্বই দেশের গণতন্ত্র টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950