তারেক রহমান বিদেশে থেকেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও তিনিই আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নির্যাতিত, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত, তবুও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েও তিনি সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের এই ঐক্যই আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া মাসের পর মাস কারাগারে ছিলেন। তাকে যেভাবে নির্যাতন ও অবহেলায় রাখা হয়েছিল, তাতে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। কিন্তু তিনিই আমাদের মনোবল, আমাদের সাহস।

এ্যানি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে তার ষড়যন্ত্র থেমে নেই। এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, একটি স্বাভাবিক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950