বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না: এ্যানি

২৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ AM
বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকেট দেয়, এটা বেদআত, এটা শিরক। আবার উনারা দাঁড়িপাল্লায় ভোট চায়। এই এলাকার মানুষ দাঁড়িপাল্লায় কখনো ভোট দেয়নি শুধু ধর্মান্ধের কারণে।

এ্যানি আরও বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহীম সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন। কারণ এই ভূখন্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল মানুষের ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।

 

মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬