নবীগঞ্জে পরিত্যক্ত বাগানবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

২৯ নভেম্বর ২০২৫, ০৫:০৪ PM
মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়

মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড় © টিডিসি

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে শেখ সেলিমের পরিত্যক্ত বাগানবাড়ি থেকে নুরজ্জামান মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

‎স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের কয়েকজন লোক বাগানে গেলে লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। হঠাৎ এভাবে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, লাশটি চিত হয়ে পড়ে ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬