নেত্রকোনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বহু আহত

২৭ নভেম্বর ২০২৫, ০২:৩৫ PM
আটপাড়া থানা

আটপাড়া থানা © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর)  সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা-পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের সম্মিলিত তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

ইউএনও মো. শাহনূর রহমান এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950