ঢাকা আলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, একাধিক ছাত্র আহত

২৩ নভেম্বর ২০২৫, ০১:৫০ AM
ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে আহতরা বিস্তারিত কিছু জানাতে চাননি।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিলের আয়োজন করেছিল। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অস্থায়ী আদালত এলাকা থেকে কিছু রড এনে পাশে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত সাতজন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। সবারই মাথায় আঘাত রয়েছে এবং তাদের চার নম্বর কক্ষে চিকিৎসা চলছে।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬