কলাপাড়ায় প্রকাশ্যে চলছে জাটকার বেচাকেনা, প্রশাসনের তদারকি ‘কাগজে-কলমে’

বাজারে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ

বাজারে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ © টিডিসি ফটো

সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বৃহত্তর মৎস্য বন্দর মহিপুর-আলিপুরে চলছে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন। প্রতিদিন বন্দরে হাত বদল হচ্ছে প্রায় অর্ধকোটি টাকার জাটকা। অথচ ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরায় গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাস্তবে সেই আইনের প্রয়োগ তেমন দেখা যাচ্ছে না, এমন অভিযোগ স্থানীয়দের।

মৎস্য সুরক্ষা আইন অনুযায়ী, জাটকা নিধনে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বন্দরে দেখা যায়, প্রায় সব আড়তেই জাটকার স্তূপ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রশাসনের অভিযান সীমাবদ্ধ মহাসড়ক ও ট্রাক তল্লাশিতে, বন্দর এলাকায় দৃশ্যমান কোনো অভিযান নেই।

একজন আড়ৎ শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যত নিষেধাজ্ঞাই থাকুক, বন্দরে প্রতিদিনই জাটকা আসে। সড়কে কখনও-কখনও অভিযান হয়, কিন্তু বন্দরেই তো মূল বেচাকেনা- সেটা বন্ধ হয় না।

জেলেরা জানান, সাগরে বড় ইলিশ এখন কম। তাদের ভাষায়, জাল ফেললেই জাটকা আসে। সংসারের খরচ চালাতে বাধ্য হয়ে ধরতে হয়। সরকার যদি নিষেধাজ্ঞার সময় টেকসই জীবিকা বা সহায়তা দিত, তাহলে আমরা জাটকা ধরতাম না।

স্থানীয় চালানি আড়ৎদার মো. কাওসার বলেন, চাহিদা আছে বলেই বিক্রি হয়। শুধু জেলে বা ব্যবসায়ীকে দোষ দিয়ে লাভ নেই। পুরো বন্দর নিয়ন্ত্রণ করা প্রশাসনের জন্যও কঠিন।

এ বিষয়ে জানতে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। তবে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল হোসাইন বলেন, মহাসড়কে অভিযান হয়েছে। শিগগিরই বন্দর এলাকাতেও অভিযান বাড়ানো হবে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, জাটকা বিরোধী অভিযান চলমান। জব্দ করা মাছ এতিমখানা-মাদরাসায় বিতরণ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশবাদীরা বলছেন, শুধু মহাসড়কে নয়, মূল বন্দর এলাকায় নিয়মিত এবং সমন্বিত অভিযান প্রয়োজন। নইলে ভবিষ্যতে ইলিশের প্রজনন ব্যাহত হবে, ক্ষতিগ্রস্ত হবে জাতীয় সম্পদ।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬