যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ PM
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু © টিডিসি

যশোরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

নিহত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো মায়ের সঙ্গে নানাবাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাওহীদের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতেই থাকেন। দুপুরে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬