মিরসরাইয়ে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ PM
‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা উদ্বোধন করা হয়েছে। রবিবার ৫ (অক্টোবর) সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বিওপিটি উদ্বোধন করেন। বিওপির উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন।

অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিজিএম, পিএসসি, গুইমারা সেক্টর কমান্ডার, কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি, জি, রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লে, কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসিসহ অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢামেক শিক্ষার্থী সেই নন্দিনীর করুণ মৃত্যু, শেষ হয়ে গেল চিকিৎসক হওয়ার স্বপ্ন

জেনারেল সোহেল আহমেদ বলেন, সীমান্তে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ও অর্পিত দায়িত্বসমূহ এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। বিওপিটি সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের  সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬