২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করল বিজিবি

০৪ অক্টোবর ২০২৫, ১২:২১ PM
২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ © টিডিসি ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। 

এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকার আচকিপাড়া থেকে এসব ওষুধ জব্দ করা হয়। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাচারের খবর পেয়ে ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, সীমান্তে মাদক, চোরাচালানের মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬