দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে বিজিবি মোতায়েন

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ PM
একটি পূজামণ্ডপে সামনে পাহারায় বিজিবির সদস্যরা

একটি পূজামণ্ডপে সামনে পাহারায় বিজিবির সদস্যরা © টিডিসি

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের সীমান্তবর্তী ৮ কিলোমিটার এর মধ্যে অবস্থিত পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর থেকে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোরও নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়ন হতে সর্বমোট ৫ প্লাটুন ১ সেকশন বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এবং অন্যান্য স্ট্যাফ অফিসাররাও নিয়মিত পূজামণ্ডপগুলো পরিদর্শনসহ মণ্ডপ কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি অন্যান্য বাহিনী, যেমন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ/সমন্বয়ের মাধ্যমেও কার্যক্রম পরিচালিত করছে বিজিবি। যার ফলশ্রুতিতে অদ্যাবধি পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬