সীমান্তের শূন্যরেখায় বৃদ্ধের লাশ স্বজনদের দেখার সুযোগ করে দিল বিজিবি-বিএসএফ

০১ অক্টোবর ২০২৫, ০৮:১৯ PM
সীমান্তের শূন্যরেখায় বৃদ্ধের লাশ দেখছেন স্বজনরা

সীমান্তের শূন্যরেখায় বৃদ্ধের লাশ দেখছেন স্বজনরা © টিডিসি ফটো

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। যশোরের শার্শার ধান্যখোলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেন বিজিবি ও বিএসএফ।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকার বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর খবর পেয়ে তার বাংলাদেশি স্বজনরা বিএসএফের কাছে লাশ দেখার আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে।

তিনি আরও বলেন, বৈঠকের মাধ্যমে শূন্যরেখায় লাশ স্বজনদের দেখার ব্যবস্থা করা হয়। পরে দাফনের জন্য লাশ ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা নিজ বাড়িতে ফিরে যান।

এ সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের মোস্তফাপুর ক্যাম্প কমান্ডার সঞ্জয় কুমার রায়।

স্থানীয়রা জানান, সীমান্তে এ ধরনের উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে মানবিক সম্পর্ক আরও জোরদার করবে।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬