দূর্গাপূজা দেখে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা, কাপ্তাই হ্রদে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

০৩ অক্টোবর ২০২৫, ০৪:২৩ PM
কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদ © ফাইল ফটো

রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ আজ শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় ভেসে উঠেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার অপর নিখোঁজ ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠে।

নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দির এলাকায় দূর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে গত মঙ্গলবার রাতে মহাজনপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন তারা। তবে নৌকায় থাকা চার জন সাঁতরে তীরে ওঠেন।  

সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে ভেসে উঠেছে। অপরদিকে নিখোঁজ কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। 

তারা দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে পড়তেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬