কুমিল্লায় পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

০২ অক্টোবর ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন হোসাইন (৭) উপজেলার গাংটিয়ারা গ্রামের প্রবাসী হেলাল উদ্দিন পাঠানের একমাত্র ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

বুধবার (১ অক্টেবর) দুপুরে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়ামিন। নিখোঁজের পর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন।

সূত্র জানায়, বিকাল ৪টার দিকে পুকুরে জাল ফেলে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের একমাত্র ভাগিনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ইয়ামিনের বাবাও একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার দেশে ফিরছেন। রাতে ইয়ামিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য এখনো পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬