ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

০১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরে ডুবে আরাফাত ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত ওই এলাকার সারোয়ার মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে আরাফাত নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে তাৎক্ষণিক নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মৌমিতা বসাক বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গিয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬