বাসায় ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর, দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল পথেই

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ PM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় মো. আরমান মির্জা (২১) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

 নিহত আরমান মির্জা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্বহাটিয়ালা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে। তিনি ২০২৪ সালে উত্তরা আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

 নিহতের খালা নাজনীন বেগম জানান, সকালে আরমান মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

 

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬