গোপালগঞ্জে সড়কে ঝরল ৪ প্রাণ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ PM
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। িশনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬