সাপের কামড়ে ২ দিনে তিন গৃহবধূর মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ PM
দিনাজপুর সদর হাসপাতাল

দিনাজপুর সদর হাসপাতাল © সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে দুই দিনে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নে একজন এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবনগর ইউনিয়নে আরও দুইজন মারা যান।

কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫), একই ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) এবং শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রান্নার সময় খড়ির ভেতর থেকে বের হওয়া সাপের কামড়ে গুরুতর আহত হন কনিকা রানী। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই দিন সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে সাপে দংশিত হন বুলবুলি বেগম। তাকেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে মাটির ঘরের ভেতর ইঁদুরের গর্ত বন্ধ করার সময় সাপের কামড়ে বিনা রানীর মৃত্যু হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে গুরুতর অবস্থার কারণে রোগীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পথেই তাদের মৃত্যু ঘটে।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9