আশুলিয়ায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় এক পরিবারে স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামে। রুবেল পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং সোনিয়া তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে পরিবারের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। বিকেলে পাশের কক্ষের এক ভাড়াটিয়া জানালা দিয়ে তাকিয়ে দেখেন ঘরের ভেতর একজনের লাশ ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোনিয়া স্বামী-সন্তানকে নিয়ে স্থানীয় আব্দুল কাদের দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। মরদেহ উদ্ধারের সময় রুবেলকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী-সন্তানের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল প্রথমে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'

 
 
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬