কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আদালতে আসামির জবানবন্দি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ PM
মোবারক করিম সিদ্দিকী

মোবারক করিম সিদ্দিকী © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক-প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া আসামি কবিরাজ মো. মোবারক হোসেন ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানান, আজকে আসামি মোবারক হোসেন আদালতে জবানবন্দি দিয়েছে। হত্যার আগে সেই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে আসামি মোবারক। মূলত, ঝাড়ফুঁক করে তাকে বশে এনে প্রথমে ধর্ষণ করে মোবারক। সুমাইয়ার সঙ্গে হওয়া এই নির্যাতন দেখে ফেলে তার মা। তাই তাকে হত্যা করে মোবারক। এরপর সে বাসা থেকে বেরিয়ে আসে। পরে আবার আসামি সেই বাসায় যায়। তখন ভুক্তভোগী বুঝতে পেরে তাকে বাধা দেয় এবং আসামিকে জিজ্ঞেস করতে থাকে সে কেন তার মাকে হত্যা করল। যখন আসামি বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে তখন সুমাইয়াকেও হত্যা করে।

ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় মোবারক হোসেন নামে এক কবিরাজকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি গ্রেফতারকৃত আসামি মোবারক হোসেনই উক্ত হত্যাকাণ্ডের মূল হোতা।

এদিকে মোবারকের নামে পূর্বেও একটি ধর্ষণ চেষ্টা মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা নগরীর ধর্মপুর পশ্চিম চৌমুহনীতে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে মোহনা আক্তার মুন্নী নামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬