সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

১৯ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানচাপায় শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিসাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। স্বামীর কর্মস্থলের কারণে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বড় দারোগারহাট এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পারিবারিক কাজে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি মহাসড়ক থেকে ছিটকে গিয়ে কৃষিজমিতে পড়ে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনার পর ভ্যানচালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬