সকালেই একসঙ্গে ঝরল চার প্রাণ

১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক সঙ্গে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) নগরীর আকবর শাহের সিটি গেইট এলাকায় ভোর ৪ টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।

এতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটি গেইট এলাকায় ভোর ৪ টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬