আত্মীয়র মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের

১৫ আগস্ট ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স © টিডিসি

আত্মীয়র মরদেহ বাড়িতে নেওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ি ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়র মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬