ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

০৬ আগস্ট ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া গ্রামের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হাটুরিয়া গ্রামের মঞ্জু মিয়া (৪০) ও যশরা গ্রামের আলাল উদ্দিন (৫০)।

এলাকাবাসী জানান, বেলা দুইটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দ্রুতগামী মাহিন্দ্রা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তার দুজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অপর দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950