ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল নবজাতকসহ ৩ জনের

১২ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৬:৫৬ AM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী পেট্রোলপাম্পের সামনে দুর্ঘটনা ঘটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী পেট্রোলপাম্পের সামনে দুর্ঘটনা ঘটে © টিডিসি

মায়ের বুকের উষ্ণতায় মাখা ১৮ দিনের ফুটফুটে নবজাতক—যার পৃথিবী দেখা শুরু হয়েছিল মাত্র কয়কে দিন আগে। কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই জীবন থেমে গেল হঠাৎই। এক সড়ক দুর্ঘটনায় নবজাতকটিসহ একসঙ্গে নিভে গেল তিনটি প্রাণ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দারিদহ এলাকার পড়াগ আলীর ১৮ দিনের শিশু রওশন রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম মণ্ডল (৫৮) ও রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের গনি মণ্ডলের ছেলে নুরুন্নবী মণ্ডল (৫০)।

স্থানীয়দের ভাষ্যমতে, ব্যাটারিচালিত অটোরিকশাটি কাটামোড় থেকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মৌসুমী পেট্রোলপাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন। আহত হন আরও ছয়জন যাত্রী।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬