কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

০৮ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
এই ট্রাকের চাপায় নিহত হন আতিকুর রহমান

এই ট্রাকের চাপায় নিহত হন আতিকুর রহমান © টিডিসি

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় আতিকুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসয়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তি‌নি। এ সময় গুরুতর অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন। প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে মারা যান তি‌নি।

উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬